Oct 10, 2025

সিলেট নিয়ে কি আদৌও ভাবনার দরকার আছে!

সিলেট বিভাগ বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে স্থান দখল করে আছে। এই অঞ্চলটি তার প্রাকৃতিক সম্পদ, মানবসম্পদ ও ঐতিহাসিক অবদানের জন্য জাতীয় পর্যায়ে বিশেষ মর্যাদা লাভ করেছে। বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উচ্চস্তরে সিলেটের যোগ্য প্রতিনিধিত্ব লক্ষণীয় হওয়া সত্ত্বেও, অঞ্চলটির সার্বিক উন্নয়ন এখনও কিছু চ্যালেঞ্জের মুখোমুখি।

বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করি যে, সিলেটের উন্নয়ন প্রক্রিয়া কাঙ্খিত গতিতে অগ্রসর হচ্ছেনা। অবকাঠামোগত সুবিধাদি, স্বাস্থ্যসেবার মান, শিক্ষার গুণগত উন্নয়ন এবং স্থানীয় যুবসমাজের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা এসব ক্ষেত্রে এখনও উল্লেখযোগ্য সংকট বিদ্যমান। উচ্চ পর্যায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব সত্ত্বেও প্রাতিষ্ঠানিক কাঠামোগত সীমাবদ্ধতার কারণে অনেক উন্নয়ন প্রকল্পই তাদের পূর্ণ সম্ভাবনা অনুধাবনে সক্ষম হচ্ছেনা।

এক্ষেত্রে আমাদের একটি সমন্বিত ও কৌশলগত পন্থা অবলম্বন করা আবশ্যক:

. প্রথমত, Evidence-based research-এর মাধ্যমে সিলেটের উন্নয়ন সংকটসমূহ চিহ্নিতকরণ।

· দ্বিতীয়ত, সকল রাজনৈতিক দলের মধ্যে নীতিগত ঐক্যমত্য প্রতিষ্ঠা।

· তৃতীয়ত, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি ও Civic engagement কে উৎসাহিতকরণ।

· চতুর্থত, Public-Private Partnership-এর মাধ্যমে টেকসই বিনিয়োগ নিশ্চিতকরণ-

সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশ্বিক উপস্থিতি আমাদের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করেছে। আমাদের এই সাংস্কৃতিক পুঁজিকে কৌশলগত উন্নয়নের হাতিয়ারে রূপান্তর করতে হবে। এজন্য প্রয়োজন একটি Inclusive development approach, যেখানে সরকার, বেসরকারি খাত ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।

উল্লেখ্য, আঞ্চলিক উন্নয়ন কোনো শূন্য সমষ্টির খেলা নয়। সিলেটের অর্জিত সাফল্য গোটা জাতির জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে বাংলাদেশের উন্নয়নের Role model হিসেবে গড়ে তুলতে হবে।