Jun 22, 2020

একটি শিশির বিন্দু: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 'একটি শিশির বিন্দু' এর বিষয় ও ব্যাখ্যা প্রদর্শন করছে
               
একটি শিশির বিন্দু
                  রবীন্দ্রনাথ ঠাকুর

বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে  
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে  
দেখিতে গিয়েছি পর্বতমালা,  
দেখিতে গিয়েছি সিন্ধু।  

দেখা হয় নাই চক্ষু মেলিয়া  
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া  
একটি ধানের শিষের উপরে  
একটি শিশিরবিন্দু।