Sep 24, 2026

রঙিন পৃথিবী

 *রঙিন পৃথিবী*


রঙিন পৃথিবীর রঙের আড়ালে

কোনটা আসল, কোনটা নকল।

অভিনয়ের এই পৃথিবীতে

কোনটা সত্য, কোনটা অভিনয়,

বোঝা বড় কঠিন আজকাল।


সুন্দর সুন্দর কথার আড়ালে

কোথায় যে ফাঁক ফোকর,

দায়িত্বশীল মোটিভেশনের আড়ালে

দায়িত্বহীনতার কত অন্ধকার।


আমি চেয়ে শুধু রই,

এই পথচারী নির্বিকার।

দেখি, শুনি, বুঝি কিছুটা,

তবু চুপ থাকি বারবার। উক


দা চুরি গড়াতে নাই পারি,

নাম আমার কর্মকার।

লোহা পিটে মানুষ গড়ি না,

শুধু দেখি এই সংসার।


ভালোবাসা

ভালোবাসার তুলা উড়িয়ে দিলাম পবনে,

যে যা পারিস নিয়ে যা গোপনে।

কেউ নিক স্মৃতি, কেউ নিক ব্যথা,

আর নিয়ে যা আমার না বলা হাজারো নীরবতা,

যা জমে আছে আজও হৃদয়ের গহনে।

আমি জ্বলি সেই দহনে,

নীরবে, নিভৃতে, আপনও মনে।